দেওয়ানগঞ্জ (জামালপুর) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৫জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে ২৩,৭৬৮ ভোটে নির্বাচিত প্রথম তৃতীয় লিঙ্গের মহিলা ভাইস চেয়ারম্যান জনপ্রতিনিধি মুন্নি আক্তার, তার পদ পুনর্বহালের দাবিতে ও অধ্যাদেশের বিরুদ্ধে তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মুন্নি বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচিত হয়েছি। আমার পদ ফিরে পেতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি,স্থানীয় মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট ৫০টি দপ্তরের কাছে লিখিত আবেদন করেছি যাতে আমি আমার হারানো পদ ফিরে পায়।
আমরা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমরা দোকানপাট ও গাড়িতে মানুষের কাছে হাত পেতে খাই, আমরা জনগনের হাতপা ধরে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি
২৪ এর গণঅভ্যুত্থানের পর তৎকালীন সরকার পালিয়ে যাওয়া উপজেলা প্রতিনিধিদের কে অপসারণ করেছে আমিতো পালাইনি আমি আমার ন্যায্য অধিকার ফিরেচাই! আমি জনপ্রতিনিধি হয়ে পূর্নবায় মানুষের কাছে হাত পেতে জীবিকা অন্বেষণ করতে চাইনা।