সামাজিক ও সেবামূলক সংগঠন হাসি’র উদ্যোগে প্রতিবারের মতো এবারো সাধারণ রোজাদারদের মাঝে শুকনো খাবার সাহরী ও ইফতারি সামগ্রী বিতরণী অনুষ্ঠান গত বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর ৩৫ নং বকসীর হাট ওয়ার্ড চাকতাই রাজাখালী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে অনুষ্ঠিত হয়। হাসির প্রতিষ্ঠাতা ও সৌদি আরব প্রবাসী আলহাজ্ব মুহাম্মদ মোছলেহ উদ্দীন মুন্নাহর তত্বাবধানে চলমান সেবামূলক কার্যক্রমের অংশ হিসাবে প্রায় শতাধিক পরিবারের কাছে এই ভালবাসার উপহার তুলে দেন হাসির একঝাঁক তরুণ সমাজ কর্মীরা। এছাড়াও হাসির উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলা ও সিটিতে স্ব্যাস্থ কমপ্লেক্স ও হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় উপাসনালয় বিনামূল্যে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ, স্ব্যাস্থসেবা, বিশুদ্ধ পানির মেশিন স্থাপনসহ বহু সেবামূলক কার্যক্রমে নিয়োজিত রয়েছে ‘হাসি’। এতে সভাপতিত্ব করেন, তরুণ সমাজকর্মী মুহাম্মদ মহিউদ্দিন। আহমদ মনসুরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন হাসির অন্যতম কর্মকর্তা মুহাম্মদ হামিদ, মুহাম্মদ কবির উদ্দীন, মুহাম্মদ জুয়েল রানা কালু, আজগর আলী, জাকির হোসেন, মুহাম্মদ জুয়েল রানা, শামসুল আলম, আবদুস সাত্তার, এ এইচ মনসুর, জামাল উদ্দীন, মুহাম্মদ সোহেল, মুহাম্মদ সাব্বির, মুহাম্মদ তামিম, মুহাম্মদ তাহসিন, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ ফারদিন প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি।
গ্রাম-গঞ্জ-শহর
সাহরী ও ইফতারি বিতরণ করলো সেবামূলক সংগঠন হাসি
সামাজিক ও সেবামূলক সংগঠন হাসি’র উদ্যোগে প্রতিবারের মতো এবারো সাধারণ রোজাদারদের মাঝে শুকনো খাবার সাহরী ও ইফতারি সামগ্রী বিতরণী অনুষ্ঠান
Printed Edition