বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার প্রবীণ মহিলা সদস্য (রুকন) নূরুচ্ছাপা অসুস্থতাজনিত কারণে রাজধানীর সিকেডি হাসপাতালে গতকাল বৃহস্পতিবার ৭৩ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৩ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমার প্রথম জানাযা রামদেও সরকারি বাজলা হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত হয় এবং নিজ গ্রামে বড়তারায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে নূরুচ্ছাপা-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শোক প্রকাশ করেছেন। শোকবাণীতে তিনি বলেন, নূরুচ্ছাপা-এর ইন্তিকালে ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ বোনকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মহিলাদের মাঝে নিরলসভাবে কাজ করেছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেন জামায়াতের আমীর।
তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। প্রেস বিজ্ঞপ্তি।