নড়াইল সংবাদদাতা : গুণগত মান ও নির্ভেজাল দেশী-বিদেশী ওষধ এবং ডিপার্টমেন্টাল পণ্য সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে নড়াইলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে লাজ ফার্মা লিমিটেড।‘সেরা বেশে,সারা দেশে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা হাসপাতালের সন্নিকটে আনোয়ারা আউয়াল মন্ডল কমপ্লেক্সে বৃহস্পতিবার (২৬ মার্চ) লাজ ফার্মা লিমিটেডের শুভ উদ্বোধনের মাধ্যমে ক্রেতাদের জন্য দ্বার উন্মোচন করা হয়।উদ্বোধনী দিনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু লাজ ফার্মাতে উপস্থিত হয়ে উদ্যোক্তা, ক্রেতা ও বিক্রেতাদের শুভেচ্ছা জানান।উদ্বোধনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাজ ফার্মা নড়াইল শাখার উদ্যোক্তা উপাধ্যক্ষ মো: আমিনুর রহমান, মো: মোরাদ হোসেন,বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো: মাহবুবুর রহমান, সেক্রেটারি সৈয়দ খৌরশেদ তৌহিদ, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ।
গ্রাম-গঞ্জ-শহর
নড়াইলে লাজ ফার্মার যাত্রা শুরু
গুণগত মান ও নির্ভেজাল দেশী-বিদেশী ওষধ এবং ডিপার্টমেন্টাল পণ্য সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে নড়াইলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে