জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির ভবনে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি এ্যাডঃ আব্দুল মোমেন ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ও দায়রা জজ অনুপ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক হাবিবা মন্ডল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম মিঞা।

এসময় বক্তব্য দেন জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম, জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডঃ শাহানুর রহমান শাহিন সহ বিচারকরা।

নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ বাক্য পাঠ করান সিনিয়র আইনজীবী খাজা জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন আদালতের বিচারকগণ ও বিদায়ী নেতৃবৃন্দরা সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।