রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা: রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের ব্যবসায়ী আইয়ুব আলী আকনের দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গিয়েছে। আজ মঙ্গলবার সকালে ঘোষালকান্দি গ্রামের সাজা ও মোজালের ছেলেরা এই ভাঙচুর চালায়। অভিযোগে জানা যায় টেকেরহাট বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ২৩৩নং খতিয়ানে ২৮৬নং দাগে ১১শতাংশ জমির উপরে ব্যবসায়ী আইয়ুব আলী আকন ও তার দুই ভাই মিলে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করছিলেন। কিন্তু ঘোষালকান্দি গ্রামের সাজা ও মোজালের ছেলেরা ওই সম্পত্তি নিজেদের দাবি করে ভাঙচুর চালায়। আইয়ুব আলী আকন জানান, আমার দোকান ঘর ভেঙে চুরমার করে দিয়েছে এবং মালামাল লুটপাট করে নিয়ে গেছে। রাজৈর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ভাঙচুরের সংবাদ পেয়ে আমি একজন এসআইকে ঘটনাস্থলে পাঠালে ভাঙচুরকারীরা পালিয়ে যায়। ব্যবসায়ী আইয়ুব আলী আকন জানান , থানায় মামলার প্রস্তুতি চলছে ।
গ্রাম-গঞ্জ-শহর
রাজৈরে ব্যবসায়ীর দোকান ভাঙচুর
রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের ব্যবসায়ী আইয়ুব আলী আকনের দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গিয়েছে।