নাটোরের নলডাঙ্গায় পৌর জামায়াতর উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টার সময় নলডাঙ্গা উপজেলার জামায়াত অফিসে পৌর জামায়াতের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক ও নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী সহকারী অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক জিয়া। ঈদ সামগ্রী ও নগদ টাকা পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় ও গরিব পুরুষ মহিলাদের মাঝে বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা ও পৌর জামায়াতের আমির মোঃ আব্দুল বারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলা সভাপতি মোঃ মামুনুর রশীদ মোল্লা, জামায়াতের বায়তুল মাল সম্পাদক মোঃ জিয়াদুল ইসলাম, পৌরসভার সেক্রেটারী মোঃ সমসের আলী, শ্রমিক কল্যাণের নলডাঙ্গা পৌরসভার সভাপতি মোঃ সাইফুল ইসলামসহ প্রমূখ।