রংপুর অফিস : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ”গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার রংপুর সার্কিট হাউজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আব্দুস সবুর এবং জেলা তথ্য অফিস রংপুরের পরিচালক ডক্টর মোফাখখারুল ইকবাল অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকালীন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের আচরণবিধি উপস্থাপন করে তা যথাযথভাবে প্রতিপালনের বিষয়ে গুরুত্ব আরোপ করে আলোচনা করা হয়।