সাদুল্লাপুর সংবাদদাতা

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় শিশুসহ পাঁচজন নিহতের ঘটনায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের আমবাগান-নিজপাড়া ও ছত্রগাছা এলাকা আজ শোকে ডুবছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো জনপদ। এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু মাওলানা)। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলাম, ইউনিয়ন সভাপতি তৌফিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।

জানাযা সম্পন্ন: নিহতদের জানাযা সম্পন্ন হয়েছে শোকাবহ পরিবেশে। জানাযা শেষে এমপির প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী রতন।