শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শার কাশিপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৫শ’ ৪০ বোতল ফেনসিডিল জব্দ করেছে। রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে যশোর ৪৯ বিজিবি’র কাশিপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে কাশিপুর বটতলার গোপিনাথপুর মাঠ থেকে মালিক বিহীন অবস্থায় এ ফেনসিডিল জব্দ করে। কাশিপুর বিওপি ক্যাম্পের বিজিবি সুবেদার মাহবুবুর রহমান ও নায়েক জসিম উদ্দিন জানায় প্রতিদিনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঈদকে সামনে রেখে একটি বড় মাদকের চালান কাশিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদেও ভিত্তিতে কাশিপুর বটতলা নামক স্থানের গোপিনাথপুর মাঠে অবিযান চালিয়ে একটি মাদক বহনকারী দলকে ধাওয়া করা হয়্। এ সময় বিজিবির উপস্তিতি টেরপেয়ে মাদক বহনকারীরা মাদক ফেলে পালিয়ে যায়। মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া প্যাকেট খুলে ৫শ ৪০ বোদল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। যার বর্তমান বাজার মুল্য প্রায় ২লক্ষ ষোল হাজার টাকা।