শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরার শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারী সহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

২২ ফেব্রুয়ারি (রবিবার) বিকেলে দারিয়াপুর ইউনিয়নের চরমহেশপুর গ্রামে অবৈধ ইট ভাটা মালিক জিয়াউল ইসলামের সাথে মোঃ বিপ্লব খাঁনের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কথাকাটা কাটি হলে এক পর্যায়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বিপ্লব খাঁনের ছোট ভাই মোঃ উল্লাস খাঁনের বসতবাড়ীতে ডুকে তার স্ত্রী ও তাকে মারধর করে জিয়ারুল শেখ ও তার সহযোগীরা। এসময় তাদের হাত থেকে আহতদের উদ্ধার করতে গেলে স্বপ্না ও সুমি নামের দুই নারীকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করে জিয়া শেখ ও তার ছেলে মোঃ শামীম শেখ। পরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। বর্তমানে আহতরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

হামলার ঘটনায় অবৈধ ভাটা মালিক জিয়ারুল শেখকে প্রধান আসামি করে শামীম শেখ, মোঃ অনিক শেখ, মোঃ জামাল শেখ, জাকির শেখ, মোঃ মামুন মুন্সী ও মোঃ রিয়াজ এর নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫-৩০ জনের নামে রাতে শ্রীপুর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।