বরিশাল অফিস : বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলামকে দেখতে হাসপাতালে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবর। এ সময় তিনি সাংবাদিক সাইফুল ইসলামের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্যর জন্য দোয়া করেন।

এ সময় মহানগর আমিরের সাথে আরও উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, জামায়াত নেতা খলিলুর রহমান মিজান ও আব্দুস সাত্তার খান প্রমুখ নেতৃবৃন্দ। উল্লেখ্য সাংবাদিক নেতা সাইফুল ইসলাম গত ১১ই ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।