গাইবান্ধা সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক ইফতার মাহফিল স্থানীয় হোটেল আল রহমানের গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের জেলা আমীর ও গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য জননেতা আব্দুল করিম সরকার।
জেলা সেক্রেটারী মাওলানা জহুরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান। আরও বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ডাক্তার আব্দুর রহিম সরকার।
অন্যান্য দলের নেতৃবৃন্দের মধ্যেএল ডিপির নেতা শরিফুল ইসলাম, হেফাজতে ইসলামের মাওলানা আব্দুল বাসেত, জামায়াতের পেশাজীবীর মাওলানা খায়রুল আমীন, শিবিরের জেলা সভাপতি ইউসুফ আল কারযাভী, জামায়াতের শহর শাখার আমীর অধ্যাপক ফেরদৌস আলম, সদর আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, পলাশবাড়ী উপজেলা আমীর আবু বকর সিদ্দিক ও অন্যান্য জেলা নেতৃবৃন্দ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন বড় মসজিদের পেশ ইমাম মাওলানা মাহমুদুল হাসান।