সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে রবি, খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে মধু উৎপাদন, হলুদ উৎপাদন, ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ করা হয়েছে।

সম্প্রতি উপজেলা কৃষি হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

এসময় উপজেলার ৩০ জন মৌ চাষীকে ১টি করে মৌ বক্স, ৪টি করে কুইন কেইস, ১টি করে হাইভ টুলম, ২০ জন কৃষককে ১০০ কেজি করে হলুদ বীজ, ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার, ৫ জন কৃষকের মাঝে ১ কেজি করে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন প্রমুখ।