গাইবান্ধা সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধায় ১১ দলীয় জোট প্রার্থী জামায়াতে ইসলামীর জেলা আমীর সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা আব্দুল করিমের দাঁড়িপাল্লার পক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে স্থানীয় ইসলামিয়া হাইস্কুল মাঠ থেকে নির্বাচনী গণমিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ মসজিদে গিয়ে শেষ হয়। এতে গাইবান্ধা-২ (সদর) আসনের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
গণমিছিল-পূর্ব সমাবেশে ইসলামী ছাত্র শিবির জেলা সভাপতি ফেরদৌস রুম্মানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা জহুরুল হক, পৌর আমীর একেএম ফেরদৌস আলম ফিরোজ, সদর উপজেলা আমীর মো. নুরুল হক ম-ল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার উপদেষ্টা মুফতি মানসুর রহমান খান, সদর উপজেলা সহ সেক্রেটারি নুরুন্নবী সরকার ও ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম শরীফ, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির ব্যবসায় বিষয়ক সম্পাদক গোলাম জাকারিয়া, ছাত্রশিবির জেলা সেক্রেটারি ইউসুফ আল কার্যাভী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির মুজাহিদুল ইসলাম মাসুম, আমিনুল ইসলাম প্রমুখ।
সমাবেশে ১১ দলীয় জোট প্রার্থী আব্দুল করিম বলেন, আমরা কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না। পচে যাওয়া রাষ্ট্রের সংস্কার করতে গণভোটে অবশ্যই হ্যাঁ-এর পক্ষে অবস্থান নিতে হবে। তিনি ভোটারদের কাছে দাঁড়িপাল্লার জন্য ভোট প্রার্থনা করেন।