সিলেট ৬ আসনের অন্তর্গত বিয়ানীবাজার উপজেলায় গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণায় মিছিল,সমাবেশ ও গণসংযোগ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা শাখা ।

আজ (৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় এ প্রচারণা শুরু হয়। প্রচার মিছিলটি উপজেলার দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে কলেজ রোড হয়ে উত্তর বাজার প্রদক্ষিণ করে দক্ষিণ বিয়ানীবাজার মোকাম রোডে গিয়ে শেষ হয়। এসময় প্রচারণায় ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরিফ মাহমুদ,সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক আরিফ হোসাইন ,সাবেক কেন্দ্রীয় সেক্রেটারিয়েট মেম্বার ও সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ। গণসংযোগ ও মিছিলে তারা হ্যাঁ ভোট দেওয়ার জন্য ছাত্র জনতার প্রতি আহবান জানান।

মিছিল শেষে সমাবেশে শিবির নেতৃবৃন্দ বলেন, জুলাই বিপ্লবের মত আগামী নির্বাচনে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য শিবির অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকবে।এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান । পাশাপাশি সিলেট-৬ আসনে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিনকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা শিবিরের সভাপতি আবু আইয়ুব মঞ্জু,সেক্রেটারি আদিলুর রহমান, অর্থ সম্পাদক আহবাব হোসেন মুরাদ, বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ শিবিবের সভাপতি ফাতেহুল ইসলাম, সেক্রেটারি আবু সাঈদ, কলেজ শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি তোফায়েল হাসান তোহা, আব্দুল মুনিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।