ফুলগাজী সংবাদদাতা : ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের ৬ নং ইসলামপুর ওয়ার্ডে ২ মার্চ সোমবার দুপুর ১২ টায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
ঘটনাস্থল পরিদর্শনে জানা যায়, ইফতারে জন্য বুট সিদ্ধ করতে দিয়ে অসাবধানতা বসত গৃহিণী অন্যকাজে ব্যাস্ত থাকায় তাপমাত্রা বেড়ে পাসে থাকা সিলিন্ডার বিস্ফোরণ থেকেই অগ্নিকা-ের সূত্রপাত হয়, স্থানীয়দের সহযোগিতা ও ফায়ারসার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ১ টি বসত ঘর ও ২ টি রান্নাঘর পুরোপুরি পুড়ে ছাঁই হয়ে যায়।
বসতঘরটি ছিলো মৃত আলাউদ্দিন সোহাগের স্ত্রী নারগিস সুলতানার, আয় রোজকারহীন এই পরিবারের বড় মেয়েটি নানার বাড়িতে ও ৪ বছরের ছোট মেয়েকে নিয়েই এই সাজানো সংসারের সবকিছু ছাঁই, এখন তাদের নেই কোন মাথা গুজার ঠাই।
এছাড়াও তোফায়েল আহাম্মদ ও আলঙ্গির মজুমদারের রান্নাঘর ২ টিও সম্পূর্ণ ছাঁই হয়ে যায়।
ফুলগাজী ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর
তারেকুল ইসলাম জানান, কাঁচাঘরের প্রজ্জ্বলিত আগুন থেকে অগ্নিকা- ঘটে, এর ক্ষয়ক্ষতি নিরূপণ তদন্ত সাপেক্ষ, তবে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি আনুমানিক ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
ফুলগাজী উপজেলা প্রশাসনের পক্ষথেকে ঘটনা স্থল পরিদর্শন করে পিআইও কর্মকর্তা।
এছাড়াও আনন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: ফারুক জানায়, বিষয়টি ফেনী ১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুকে অবগত করা হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।