লক্ষ্মীপুর (রায়পুর) সংবাদদাতা : লক্ষ্মীপুর জেলার রায়পুরে ১৮ মাসের শিশু কানিজ ফাতেমা নিখোঁজের ৬০ ঘণ্টা পর বাথরুমের সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করেছে রায়পুর থানা পুলিশ।
রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায় বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ওই বাড়ির কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীনের কন্যা। গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে পুলিশ লাশটি অভিযুক্তদের বাসার পিছনে বাথরুমের সেপটিক ট্যাংক হতে শিশুটির লাশ উদ্ধার করে। এর আগে গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পাশের বাড়িতে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় শিশু কানিজ ফাতিমা।
এ ঘটনায় জান্নাতুল ফেরদৌস মেরীন বাদী হয়ে রায়পুর থানায় একই বাড়ির তোফায়েল আহাম্মদ ফিরোজা বেগমও নিশু আক্তার এর বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তাদেরকে আটক করে পুলিশ।