বোদা (পঞ্চগড়) সংবাদদাতা: পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা ইউনিয়নের নাসির মন্ডল হাটের বোসপাড়া এলাকায় শিপু (১৮) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শিপু স্থানীয় বাসিন্দা শ্রীকৃষ্ণের ছেলে। গত সোমবার দিবাগত রাতে এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। বোদা থানার ওসি সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ না করায় এবং ময়নাতদন্তের আবেদন না থাকায় লাশ মর্গে পাঠানো হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
বোদায় যুবকের আত্মহত্যার অভিযোগ
পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা ইউনিয়নের নাসির মন্ডল হাটের বোসপাড়া এলাকায় শিপু (১৮) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।