ঝিনাইদহ সংবাদদাতা: ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ঝিনাইদহে সাধারণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ শহর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝিনাইদহ শহর শাখার সভাপতি শেখ আল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর আলী আজম মোহাম্মদ আবু বকর।
ঝিনাইদহ শহর শাখার সেক্রেটারি তানজিম বিন আলীমের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা জামায়াতের সাবেক আমীর এবং ঢাকার মওদূদী রিসার্চ সেন্টারের পরিচালক ড. মুজাম্মেল হক। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ শহর শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বক্তারা বলেন, ইসলামের ইতিহাসে বদর দিবস সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই দিনের শিক্ষা মুসলিম উম্মাহকে সাহস, ত্যাগ ও আদর্শিক জীবন গঠনে অনুপ্রাণিত করে। তারা তরুণ সমাজকে কুরআনের আলোকে নিজেদের জীবন পরিচালনার আহ্বান জানান।
চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাট পৌর জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭মার্চ) ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে পৌরশহরের আইডিয়াল স্কুল এন্ড কলেজে তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের সভাপতি মহিবুর রহমান মাসুম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কাজী মুখলিছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক সাংবাদিক অলিউল্লাহ নোমান, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ইদ্রিছ আলী, সেক্রেটারি মীর সাহেব আলী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী,পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম ও টিম সদস্যবৃন্দ,চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী,যুবদলের সদস্য সচিব লুৎফুর রহমান জালাল।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন জামায়াতের সভাপতি,পৌর জামায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার শতশত মানুষ।সভায় উপস্থিত বক্তারা মাহে রমযানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, সভা শেষে চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা বিলপাড় মারকাজুল ফোরকান হাজিয়া মাদ্রাসার ছাত্র মিজানুর রহমান সালমান সিলেট শারজাহ চ্যারিটি ইন্টান্যাশনালের উদ্যোগে বিভাগীয় কোরআন প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন করে ওমরা পুরষ্কারে পুরষ্কৃত হওয়ায় তাকে পৌর জামায়াতের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
কালীগঞ্জ (লালমনিরহাট): লালমনিরহাটের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক বদর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা।
শুক্রবার তুষভান্ডার মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আমীর মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সামাদ। এছাড়াও বক্তব্য রাখেন কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোকলেছুর রহমান টুকু এবং জব্বারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোত্তালেবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বদর দিবসের তাৎপর্য তুলে ধরে মুসলিম উম্মাহর ঐক্য, ত্যাগ ও আদর্শের শিক্ষা গ্রহণের আহ্বান জানান। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
সিলেট : জামেয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (র.) মাদরাসার মুহতামিম মাওলানা মাশুক উদ্দিন বড়বাড়ির হুজুর বলেছেন, ঐতিহাসিক বদর যুদ্ধ ছিলো সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার অমূল্য স্মারক। বদর প্রান্তরেই ইসলামের বিজয়ের সূচনা হয়েছিলো। এই যুদ্ধের মাধ্যমেই ইসলামের স্বর্ণোজ্জ্বল সূচনা ও সত্য-মিথ্যার পার্থক্য নিরুপিত হয়েছিলো। শনিবার (৭ মার্চ) নগরীর বালুচরস্থ জামিআ সিদ্দিকিয়ায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বিশ্বমানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামিআ সিদ্দিকিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মবনুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জামিআ সিদ্দিকিয়ার পরিচালক মুফতি মনসুর আহমদ। জামিআ সিদ্দিকিয়ার উপপরিচালক মাওলানা রেজাউল হকের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন শৈলীর উপদেষ্টা ফিদা হাসান তাহসিন, স্বপ্ন ফাউন্ডেশনের বাংলাদেশ রিজনাল প্রতিনিধি জামিল আহমেদ চৌধুরী, বৈজ্ঞানিক কর্মকর্তা সালেহ আহমদ ও জামিআ সিদ্দিকিয়ার উপ-পরিচালক হেলাল হামাম।
মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা সিলেট ব্যুরো প্রধান গল্পকার সেলিম আউয়াল, দায়রা জজ আদালতের একজন এডিশনাল পিপি এবং আইনজীবী সমিতির জয়েন্ট সেক্রেটারি-১ আবদুল মুকিত অপি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক মেহেদী হাসান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট জেলা পরিষদের সদস্য মাওলানা মোসাদ্দিক আহমদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক ফায়যুর রাহমান, সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারী সাব-ইন্সপেক্টর মো. আনোয়ার হুসেন, জেলা প্রশাসক কর্মকর্তা মাহফুজ আহমদ, উইমেন্স মডেল কলেজে শিক্ষক রাসেল আহমদ, কবি ও বুদ্ধিজীবী ওয়াহিদ রোকন, দারুল উলুম ইসলামিয়া কুচাইয়ের শিক্ষক হাফিজ আব্দুর রহমান, প্রগতিশীল পাঠকসংঘ শৈলীর সভাপতি অরূপ নাগ, কবি ও সাংবাদিক হুসাইন ফহিম, লেখক ও সম্পাদক নাওয়াজ মারজান, বিশিষ্ট্য ব্যবসায়ী আতিক হাসান মিলটন প্রমুখ। সভাপতির বক্তব্যে জামিআ সিদ্দিকিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মবনু বলেন, ইসলাম শুধু মুসলিমদের জন্য আসেনি, ইসলাম এসেছে সমগ্র মানব জাতির কল্যাণ ও মক্তির জন্য।
জামিআ সিদ্দিকিয়া প্রতিষ্ঠিত হয়েছে মানবজাতির কল্যাণ ও মুক্তির জন্য একদল কর্মী বাহিনী তৈরির জন্য। আমরা সকলের সহযোগিতা চাই। অষ্ঠানে ইফতারের আগে দেশ-জাতি ও মজলূম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করেন জামেয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (র.) মাদরাসার মুহতামিম মাওলানা মাশুক উদ্দিন বড়বাড়ির হুজুর। প্রেস বিজ্ঞপ্তি
লক্ষ্মীপুর : ১৭ রমযান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে স্থানীয় রোজ গার্ডেন চাইনিজে এ অনুষ্ঠানের আয়োজন করে হাজী কাজম উদ্দিন ইসলামিক একাডেমী।
অনুষ্ঠানে বদর দিবসের তাৎপর্য, ইসলামের ইতিহাসে এর গুরুত্ব এবং মুসলিম উম্মাহর জন্য এ দিবসের শিক্ষা নিয়ে আলোচনা করবেন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করেন টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরী।
হাজী কাজম উদ্দিন ইসলামিক একাডেমীর প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক সেলিম উদ্দিন নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি হাফিজুল রহমান, প্রফেসর নাসির উদ্দিন মাহমুদ, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোসতাকুর রহমান, বনিক সমিতির সেক্রেটারি আবুল কালাম আজাদ, এডভোকেট সোহেল মাহমুদ, মাওলানা হাসান তারেক ও মাওলানা আব্দুল মোনায়েম প্রমুখ
ফেনী : বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার উদ্যোগে শনিবার বিকেলে শহরের দারুল ইসলাম ভবনে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সামাউন হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মাহমুদুল হক। মঞ্চে আরো উপবিষ্ট ছিলেন, শহর শূরা ও কর্মপরিষদ সদস্য রুহুল আমীন, ১০ নং ওয়ার্ড আমীর আবদুল গফুর, ১১নং ওয়ার্ডের আমীর জাকির হোসেন, ১৫নং ওয়ার্ডের আমীর জাফর আহমদ প্রমুখ।