চৌহালীতে নৌযানে চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে মানববন্ধন করেছে নৌযান শ্রমিক ও কর্মচারীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মানববন্ধন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা নৌযান শ্রমিক ও কর্মচারীরা আজ নিরুপায় হয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মহোদয়ের স্মরণাপন্ন হয়েছি। আমরা নৌযান শ্রমিক ও কর্মচারীরা সিরাজগঞ্জ সদর উপজেলার সরকার কর্তৃক ইজারাকৃত বালুমহল হতে বালু ক্রয় করে বাল্কহেডের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কাজের জন্য বালু সরবরাহ করে থাকি। কিন্তু অতিদু:খের সহিত সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নিকট জানাচ্ছি যে, বালু পরিবহন কাজের নিয়োজিত বাল্কহেডগুলো চৌহালীর জোতদাড়া ঘাট যাতায়াত করার সময় কিছু অসাধু ব্যক্তি, চাঁদাবাজ তাদেও হীন স্বার্থসিদ্ধির জন্য বাল্কহেডগুলো গতিরোধ করে চাঁদা দাবী করে। চাঁদা না দিলে বাল্কহেডগুলো গতিরোধ করে আটকিয়ে রাখে। বাল্কহেডগুলো আটকিয়ে বাল্কহেডের কর্মচারীদের থেকে নগদ অর্থ, মোবাইল ফোন জোড় করে ছিনিয়ে নেয়। নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার পর বালু পরিবহনকৃত ব্লাকহেডে অগ্নিসংযোগ করে। বাল্কহেডের মালিক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো: রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাল্কহেডের কর্মচারী সুজন সেখ, আল আমিন সেখ, বাবলু সেখ প্রমুখ। মানববন্ধনে শেষে নৌযান শ্রমিক ও কর্মচারীরা সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম এর হাতে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি দেখার সাথে সাথে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম নৌযানে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)কে নির্দেশ প্রদান করেন।