কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার গচিহাটা গ্রামের কৃতি সন্তান ডা. মাহবুবুর রহমান শাহীনের জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার ১৬ ডিসেম্বর বেলা তিনটায় মরহুমের নিজ উপজেলা কটিয়াদীর গচিহাটা গ্রামের গচিহাটা কলেজ মাঠে বেলা তিনটায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাজা অনুষ্ঠানে ইমামতি করেন মরহুমের মামাশ্বশুর কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদীয়ার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমেদ রশিদ। জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ শুধুই কটিয়াদী আসনের সাবেক সংসদ সদস্য আনিসুজ্জামান খোকন,কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ সিদ্দিক উল্লাহ, মঙ্গলবাড়ীয়া আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা তৈয়বুর জামান, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী হয়বত নগর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী,চান্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, এডভোকেট রুকন রেজা শেখ, অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া,বাল্যবন্ধু মোঃ কামরুল ইসলাম, প্রমূখ।