সাতকানিয়া সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ভারতীয় আধিপত্যবাদীরা প্রিয় জন্মভূমি বাংলাদেশ নিয়ে তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট হতে হবে।

গত শনিবার বিকেলে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ২১ ফেব্রুয়ারি বিকালে সাতকানিয়ার একটি কমিউনিটি সেন্টারে

সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি তারেক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, সাতকানিয়া জামায়াতের সাবেক আমীর ডা. নুরুল হক, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম চৌধুরী এবং সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবু তাহের, সমাজসেবা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক রফিক উদ্দিন, সোনাকানিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী, সাতকানিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মাহমুদুল হক এবং আমিলাইশ ইউনিয়ন সভাপতি মোজাম্মেল হকসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।