পবিত্র রমযানকে স্বাগত জানিয়ে ও রমযানের পবিত্রতা সংরক্ষণে নগরবাসীকে আহ্বান জানিয়ে স্বাগত র্যালি করেছে খুলনা মহানগরী ছাত্রশিবির। নগরীর ময়লাপোতা মোড় থেকে শুরু হয়ে র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাবরী চত্বরে (শিববাড়ি মোড়) গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মহানগর ছাত্রশিবির সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে র্যালি ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মহানগরীর সাবেক সভাপতি আরাফাত হোসেন মিলন। বিশেষ অতিথি ছিলেন মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী ও অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন।
মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেনের সঞ্চালনায় র্যালিতে মহানগর শাখার সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, মাদরাসা সম্পাদক হাফেজ মুজাহিদুল হক, বিজ্ঞান সম্পাদক জে আই সাবিত, স্কুল সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ, সমাজসেবা সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, বিএল কলেজ সভাপতি হযরত আলী, কমার্স কলেজ সভাপতি তারেক রহমান, মহসীন কলেজ সভাপতি মুহতারম বিল্লাহ, সুন্দরবন কলেজ সভাপতি ইমরান খান, সিটি কলেজ সভাপতি মিলন হোসাইন, সদর উত্তর থানা সভাপতি এহসানুল মাহবুব সাকিব, সদর দক্ষিণ থানা সভাপতি জোবায়ের আল মাহমুদ, সোনাডাঙ্গা উত্তর থানা সভাপতি নাইমুল ইসলাম, সোনাডাঙ্গা দক্ষিণ থানা সভাপতি মহিউদ্দিন মাহমুদ, খালিশপুর পূর্ব থানা সভাপতি মেসবাহ উদ্দিন, খালিশপুর পশ্চিম থানা সভাপতি আলামিন হোসেন, দৌলতপুর উত্তর থানা সভাপতি লিমন ইসলাম, দৌলতপুর দক্ষিণ থানা সভাপতি মাহী চৌধুরী, হরিণটানা থানা সভাপতি আবু হানিফা, লবনচরা থানা সভাপতি মোকাররম হোসাইন, আড়ংঘাটা থানা সভাপতি রায়হান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।
র্যালিতে 'আহলান সাহলান মাহে রমাদান', 'রমযানের পবিত্রতা রক্ষা করো, করতে হবে', 'কুরআন পড়–ন, কুরআন বুঝুন, আল কুরআনের সমাজ গড়–ন,’ সহ রমযানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মহানগর ছাত্রশিবিরের সকল পর্যায়ের জনশক্তিসহ বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী এ স্বাগত র্যালিতে অংশগ্রহণ করে। র্যালি উত্তর সমাবেশে বক্তারা আত্মশুদ্ধির মাস রমযানের তাকওয়া অর্জন করার পাশাপাশি তাকওয়ার পরিবেশ তৈরিতে সরকারসহ সকলের নিকট আহ্বান জানান। ছাত্রসমাজসহ খুলনাবাসীকে পূর্ণ দ্বীনি অনুভূতি সহকারে সিয়াম পালন, জামায়াতে নামাজ আদায়, অর্থসহ কুরআন তিলাওয়াত ও বেশি বেশি নফল ইবাদত করার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, রমযানকে কুরআন প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করুন। নিজে কুরআন শিখুন এবং অপরকে শিখতে সহায়তা করুন। ইসলামবিরোধী সকল কর্মকান্ড (সুদ, ঘুষ, জুয়া, মাদক, জেনা ও ব্যভিচার ইত্যাদি) থেকে নিজে বিরত থাকুন এবং অন্যদের বিরত রাখুন।
রমাদান মাসে সাধারণ মানুষের নির্বিঘেœ সিয়াম সাধনার লক্ষ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সকল প্রকার সিন্ডিকেট, মজুদদারি রোধে জাতীয় ও স্থানীয় পর্যায়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা এবং সাধ্যানুযায়ী অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।