রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, পুলিশের জোরালো তৎপরতার ফলে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। পুলিশের সক্রিয় অভিযানের কারণে ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ অনেকাংশে কমে এসেছে।
গতকাল বুধবার সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সমন্বয় সভায় ডিএমপি কমিশনার এ কথা বলেন। আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্যাপন উপলক্ষে ঢাকা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘœ রাখা, ঈদের জামাত সুষ্ঠুভাবে আদায় নিয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।
সভাপতির বক্তব্যে মো. সরওয়ার বলেন, ঈদ উদ্যাপনকে সুষ্ঠু ও নির্বিঘœ করতে প্রতিটি সরকারি সংস্থাকে আগের চেয়ে আরও বেশি মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন লঞ্চঘাট, বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে পর্যাপ্তসংখ্যক ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকের পুলিশ, ডিবি, সোয়াট, ডগ স্কোয়াড ও অশ্বারোহী পুলিশ মোতায়েন থাকবে।
সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধি, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, লঞ্চ শ্রমিক সমিতি, বিকেএমইএ, বিজেএমইএ, জিএমপি, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপথ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাস মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা ও সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঈদযাত্রা নির্বিঘœ করতে পরিবহনের মালিক ও শ্রমিকদের সঙ্গে ডিএমপির মতবিনিময় : আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘœ, নিরাপদ ও চাঁদামুক্ত করার লক্ষ্যে ঢাকার মহাখালী বাস টার্মিনালে পরিবহনের মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এ সভার আয়োজন করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সামছুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন। মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম। এ ছাড়া পরিবহনের মালিক, শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঈদ উপলক্ষে রাজধানী থেকে বিপুলসংখ্যক মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করেন। এ সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, ঈদযাত্রা নির্বিঘœ করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নজরদারি জোরদার করা হবে। চাঁদাবাজি বা যাত্রী হয়রানির কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
সভায় ঈদযাত্রাকে নিরাপদ, সুশৃঙ্খল ও ভোগান্তিমুক্ত করতে পরিবহনের মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।