বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ফেব্রুয়ারি-২০২৬ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৩১ কোটি ১৯ লক্ষ ৭২ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।
জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ১ কেজি ১৬৯.৭২ গ্রাম স্বর্ণ, ১০,৮৭৮টি শাড়ি, ৪,৯২০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১১,৬৪২টি তৈরি পোশাক, ৮৮৭ মিটার থান কাপড়, ৪,১৩,৪৮৯টি কসমেটিক্স সামগ্রী, ২,৪৬৪ পিস ইমিটেশন গহনা, ১৮,৮৩,৫৪৫টি আতশবাজি, ৩,৬৪৬ ঘনফুট কাঠ, ১৩,৮৫২ কেজি চা পাতা, ৮,৪৭৪ কেজি সুপারি, ১৭,৪৭২ কেজি কয়লা, ৫৫,২৬০ ঘন ফুট বালু, ১৯৫টি মোবাইল, ৪,৯২৮পিস মোবাইলের ডিসপ্লে, ৫,৬৪৩টি চশমা, ২৯,৪৭৭ কেজি জিরা, ১৬,২৯২ কেজি চিনি, ৩৩,৮৭০ কেজি পিয়াজ, ১,২০৪ কেজি রসুন, ৩,৫৫৬ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৪,৭০১ কেজি সার, ২,৩৯২ প্যাকেট কীটনাশক, ৯৪,২২৭ পিস চকোলেট, ৬৩৮টি গরু/মহিষ, ৩টি কষ্টি পাথরের মূর্তি, ৮টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৭টি ট্রাক্টর, ৭টি পিকআপ, ২টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ২টি ট্রলি, ২৯টি সিএনজি/ইজিবাইক, ৩৪টি মোটরসাইকেল এবং ২৬টি বাইসাইকেল/ভ্যান।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ১৩টি বিদেশী/দেশীয় পিস্তল, ১টি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ১৬০ রাউন্ড গোলাবারুদ, ১৬টি ককটেল, ৮২টি ইলেকট্রিক ডেটোনেটর, ৩ কেজি গান পাউডার, ২৪টি অন্যান্য অস্ত্র এবং ৫ কেজি ভারতীয় রাসায়নিক উপদান
এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১৭,০৯,০৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ২৬৮ গ্রাম হেরোইন, ২,১৯৯ বোতল ফেনসিডিল, ১ কেজি ২৪৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬,৪৫৮ বোতল বিদেশী মদ, ১০০ লিটার বাংলা মদ, ১,৩৬৮ বোতল ক্যান বিয়ার, ৯৩৭ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১,৬১,৮৫৩ প্যাকেট বিড়িও সিগারেট, ২১২ কেজি বিড়ি তৈরীর মসলা, ১,৯৯,০৫৪টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ২,৪৭৭ বোতল ইস্কাফ সিরাপ, ৯,৩৬১টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম কোকেন ও ৩,১৯,৮৬৩ পিস বিভিন্ন প্রকার ওষুধ।
সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪১ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৬ জন বাংলাদেশী নাগরিক, ০২ জন ভারতীয় নাগরিক ও ১৩৫ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি।