শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামে স্বামীর ছুরিকাঘাতে রুমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রুমা আক্তার নেত্রকোনা জেলার জয়নগর গ্রামের সাহেব আলীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে রতন মিয়া (৪০) নামে তার স্বামী পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) লাল চান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।