মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলায় বাজার মনিটরিং অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য প্রদর্শন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার টংগীবাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়।
অভিযান কালে ‘নাবা কনফেকশনারি’তে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ রোকনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে ‘ক্যান্ডেল পার্ক রেস্টুরেন্ট’-এ একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ, ডাস্টবিন উন্মুক্ত রাখা এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন বনরুটি বিক্রির অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে রেস্টুরেন্টটির ম্যানেজার মোহাম্মদ জুন্নূনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তাকে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টংগিবাড়ি থানা পুলিশের একটি টিম। এটার দুই লাইনের সারাংশ দরকার