আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ছয় মাংস ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার সাস্তাহার নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরকে উপলক্ষে গত শুক্রবার সকাল থেকেই কিছু মাংস ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে মাংস বিক্রি করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে সাধারণ ক্রেতারা প্রতিবাদ জানান। বিষয়টি জানতে পেয়ে সান্তাহার নতুন বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। অভিযানে অতিরিক্ত দামে মাংস বিক্রির দায়ে ফলজু মাংস বিতান, রুস্তম গোস্ত ঘর, বা”চু গোস্ত ঘর ও মানিক গোস্ত ঘর দোকা মালিকের ২০ হাজার টাকা এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে বুলবুল গোস্ত ঘর ও ডাবলুগোস্ত ঘর মালিকের আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রাম-গঞ্জ-শহর
অতিরিক্ত দামে গোশত বিক্রি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
বগুড়ার আদমদীঘিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ছয় মাংস ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে