আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে স্বামীর নির্যাতনের শিকার ফাত্তাহুন নেছা মিতা (২৪) নামের এক গৃহবধূর গলায় দড়ির ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ২৭ জানুয়ারি ভোরে আদমদীঘি উপজেলা সদরের জিনইর গ্রামে স্বামী মোমিনের বাড়িতে এ ঘটনা ঘটে। বেলা ১১ টায় পুলিশ নিহত গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এদিকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ রেখে তার স্বামীসহ পরিবারের লোকজন গা ঢাকা দেয়।

আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, গত প্রায় ১৫ বছর আগে আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের ইনতাজ ফকিরের ছেলে আব্দুল মোমেনের সাথে একই উপজেলার উজ্জলতা গ্রামের মৃত ময়েন উদ্দিনের মেয়ে ফাত্তাহুন নেছা মিতার বিয়ে হয়। তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে।