চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর প্রবীণ রুকন আব্দুল হাকিম দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রোববার তাঁর খোঁজখবর নিতে বাসায় যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল ও প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।

নেতৃবৃন্দ তাঁর সাথে কিছুক্ষণ সময় কাটান। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে মুনাজাত করেন।