লক্ষ্মীপুর সংবাদদাতা: আসন্ন সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর লক্ষ্মীপুর - ৩ আসনে/দশ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের পাল্লা মার্কার সমর্থনে আসনের প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে এবং জেলা শহর লক্ষ্মীপুর পৌরসভার ১৫ টি ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করা হয়েছে।

প্রার্থী নিজে ১৮ নং কুশাখালী ইউনিয়নের ১২টি ওয়ার্ডে কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচারণায় অংশ গ্রহণ করেন। বিশেষ আকর্ষণ ছিল মাইকে শিল্পীদের সুললিত কণ্ঠে নির্বাচনী গান ও গজল পরিবেশন।

এছাড়া লক্ষ্মীপুর - ১ রায়পুর আসনে পাল্লা মার্কার প্রার্থী জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর - ৪ রামগতি আসনে পাল্লা মার্কার প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ ও লক্ষ্মীপুর- ১ রামগঞ্জ আসনে এন সিপির প্রার্থী মাহবুব আলমের শাপলা কলি মার্কার পক্ষে ব্যাপক প্রচারণা শুরু করা হয়েছে।

উল্লেখ্য যে, রামগঞ্জ আসনে সাংবাদিকদের নিয়ে ১০ দলীয় জোটের একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।