টাংগাইল জেলা সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল শহর শাখার উদ্যোগে শহরের সাবালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মসজিদের সামনে সাধারণ মানুষের মাঝে ঈদ ফুডপ্যাক বিতরণ করা হয়। ১৮ মার্চ (বুধবার ) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে ফুডপ্যাক বিতরণ করেন টাংগাইল সদর (৫) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমীর আহসান হাবীব মাসুদ । এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শহরের সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, ১৮ নং ওয়ার্ডের আমীর জহির উদ্দিন বাবরসহ স্থানীয় নেতৃবৃন্দ। ফুডপ্যাক বিতরণপূর্ব বক্তব্যে জেলা আমীর আহসান হাবীব মাসুদ বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমাদের এ আয়োজন। আমরা সমাজের সকল মানুষের সুখে দুখে পাশে আছি। সরকারের কাছে আমাদের দাবি সকলের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখুন। নি¤œ আয়ের মানুষের আয় বৃদ্ধির ব্যাবস্থা করে মানুষে মানুষে ধনী গরীবের পার্থক্য কমিয়ে আনুন।