কুষ্টিয়ায় চাতাল শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাতাল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাটে চাতাল শ্রমিক ইউনিয়নের এক বার্ষিক সাধারণ সভা এ কম্বল বিতরণ করা হয়।

শ্রমিককল্যাণ ফেডারেশনের অঙ্গ সংগঠন কুষ্টিয়া সদর উপজেলার চাতাল শ্রমিক ট্রেড ইউনিয়ন(খুলনা-২৩৪৩) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সভাপতি এস এম মুহসীন আলী। কুৃষ্টিয়া চাতাল শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি হাজী মমতাজ আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাতাল শ্রমিক ইউনিয়নের নেতা কামরুজ্জামানসহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

চাতাল শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা শেষে চাতাল শ্রমিক নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এস এম মুহসীন আলী বলেন, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের সমস্যার সমাধানে উল্লেযোগ্য ভূমিকা পালন করে চলেছে।

কুষ্টিয়ায় শ্রমিকদের মাঝে বিভিন্ন সমস্যার সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ট্রেড ইউনিয়ন ভিত্তিক কাজের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণে এ সংগঠনটি ব্যাপক কাজ করে যাচ্ছে। দুনিয়া ও আখেরাতে মুক্তির জন্য শ্রমিক সমাজে ইসলামী শ্রমনীতি চালুর দাবী জানান। “শ্রমিকদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং ন্যায্য মজুরি আদায়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।