বাংলাদেশ কার্গো, ট্রলার, বাল্কহেড শ্রমিক ইউনিয়ন (রেজি নং-বি ২১১২)এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ শহরের ৫নং খেয়াঘাট বায়তুল মামুর জামে মসজিদের দ্বিতীয় তলায় কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মাহমুদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজি নং- বি ১৫৯৫) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার, বাংলাদেশ বিপ্লবী শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি সুমন হাওলাদার।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য শাহআলম সুকানি, তোতা মিয়া সুকানি, বাবুল সুকানি, মিল্টন সুকানি, রিপন লস্কর, পিয়াল গ্রিজার, অত্র সংগঠনের ধর্মগঞ্জ শাখা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সারুলিয়া শাখার সভাপতি জাফর সুকানি, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল সুকানি, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন সুকানি, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ শাখার সভাপতি রেজাউল হোসেন, ঢাকা তুরাগ নদীবন্দর কমিটির সাধারণ সম্পাদক মো. মহসিন, চাঁদপুর জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর চিশতি, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. কামাল হোসেন সহ বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।