লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসাবাড়ি-হায়দরগঞ্জ সড়কে রাতে মো: মমিন উল্যা নামক এক যাত্রীর কাছ থেকে ৬৮০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশ ৬ জন কে আটক করেছে। তারা সবাই ডাকাত দলের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।
আটককৃতরা হলো রিমন হোসেন (২০), মোঃ নাবিল হোসেন (২২), মোঃ শাকিব হোসেন (২০), মোঃ রাকিব (২০), মোঃ নয়ন হোসেন (২০) ও জিদান (১৫)। অতিরিক্তি পুলিশ সুপার রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে বলেন, ২১ জানুয়ারী রাত ১২ টার দিকে বাসাবাড়ি-হায়দরগঞ্জ সড়কে এক সিএনজি যাত্রীর কাছ থেকে ভয় দেখিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশ ধাওয়া করে ৬ জনকে আটক করে।
আসামীদের ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি সিএনজি, লুন্ঠিত মানিব্যাগ (যার মধ্যে নগদ ৬৮০ টাকা) উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।