গাবতলি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার গাবতলিতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আবু বক্কর ছিদ্দিক(২৬) নামের এক ব্যক্তি নিহত ও অপর ৪জন গুরুত্বর আহত হয়ে গাবতলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নেপালতলি ইউপির জাতহলিদা গ্রামে। জানা গেছে, উপজেলা নেপালতলি ইউপির জাতহলিদা মধ্যপাড়া মৃত্যু আজিজার রহমানের ছেলে আতাউর রহমান ও আঃছাত্তারের ছেলে আবু বক্কর ছিদ্দিকের সাথে একই গ্রামের মৃত্যু বুলু প্রামানিকে ছেলে মন্টু,বাবুল ও মামুনের দীর্ঘ দিন যাবৎ জমি নিয়ে বিরোধ আসছিল। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটির একপর্যায়ে মন্টু ও তার ভাইয়েরা ধারালো অস্ত্র দিয়ে আবু বক্করকে এলোপাথারী আঘাত করলে ঘটনাস্থলে আবু বক্করের মৃত্যু হয়। এ সময় আবু বক্করের লোকজন আগাইয়া আসলে আতাউরসহ তার লোকজন জেমি বেগম(৩৫), শিফা খাতুন (২৫), বৃষ্টি খাতুন (১৫) ও তাদের পিতা আতাউর রহমান (৫৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে। ওসি আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।