রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর-চিলমারী) আসনের নব নির্বাচিত এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, গোল চত্বর, হাসপাতালের সামনের রাস্তা, উপজেলা পরিষদ চত্বর হতে থানামোড় পর্যন্ত ডিসি রাস্তার দুই পাশের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। গতকাল বৃহস্পতিবার সকালে নব নির্বাচিত এমপি জামায়াত নেতা আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাকের নেতৃত্বে উপজেলার জামায়াতের সব স্তরের নেতাকর্মী পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ গ্রহণ করেন। উপজেলার সব অফিসের ভিতরে - বাহিরে যে সব অনিয়ম, দূর্নীতি রয়েছে আমরা বন্ধ করতে চাই।এই অসম্ভব কাজকে সম্ভব করতে সবার সহযোগিতা কামনা করি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত আমীর হায়দার আলী সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সব ইউনিয়নের সভাপতি, শ্রমিক নেতা শেখ ফরিদ ছাত্রশিবির নেতা।
গ্রাম-গঞ্জ-শহর
রৌমারীর ভিতরে বাইরে সব ময়লা আবর্জনা পরিষ্কার করতে চাই
কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর-চিলমারী) আসনের নব নির্বাচিত এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, গোল চত্বর, হাসপাতালের সামনের রাস্তা,