তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

আমরা দুর্নীতি আর সন্ত্রাস করবো না, অন্য কেউ করতে চাইলে তা রুখে দিবো। গতকাল বৃহস্পতিবার তালা উপজেলা খলিলনগর হাইস্কুল মাঠে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এসব কথা বলেন। মোঃ আকবর আলীর সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমান রেন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসন্ন সংসদ নির্বাচনে তালা-কলারোয়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি গাজী সুজায়াত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দীন, ইসলামকাটি ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, প্রফেসর আঃ আজিজ সহ আরও অনেকে।