সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : রর্‌্যাবের অভিযানে ময়মনসিংহ জেলার ফুলপুর থানার শালিকাকে ধর্ষণ মামলার ধর্ষক দুলাভাই টাঙ্গাইলের সখিপুর হতে গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া দুলাভাইয়ের নাম মোঃ সাঈদ হাসান সেতু (২৬)। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল জেলার সখিপুর এলাকায় এ অভিযান পারিচালনা করে। সোমবার (১৬ ফেব্রুয়ারি)) সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার বিবরণে জানা যায় যে, ধৃত ধর্ষক ভিকটিমের পূর্ব পরিচিত ও সম্পর্কে চাচাত দুলাভাই। ধৃত ধর্ষক সেই সুবাদে ভিকটিমের বাড়িতে আসা যাওয়া করতো ও কুপ্রস্তাব দিতো। ভিকটিম ধৃত ধর্ষকের অনৈতিক আকাক্সক্ষার প্রস্তাবে রাজি না হলে ধৃত ধর্ষক নানাবিধ কৌশল আটতে থাকে। এরই ধারাবাহিকতায় গত বছরের ২৫ মার্চ রাতে ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ধৃত ধর্ষক বিভিন্ন পন্থায় একাধিকবার ধর্ষণ করলে ভিকটিম ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়। এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় ধৃত ধর্ষক দুলাভাইয়ের বিরুদ্ধে গত ২৪ জানুয়ারি ধর্ষণ মামলা দায়ের করেন ।

উক্ত ঘটনার প্রেক্ষিতে র‌্যাব -১৪ সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্তসহ পলাতক ধর্ষককে গ্রেফতারে তৎপর হয়। এরই প্রেক্ষিতে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ধৃত ধর্ষকের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে রবিবার (১৫ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলার সখিপুর থানা এলাকা হতে উক্ত ধর্ষণ মামলার ধর্ষক দুলাভাই মোঃ সাঈদ হাসান সেতু (২৬), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ধর্ষকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।