মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের দীর্ঘ ১৩ বছর পর কারামুক্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুকরানা সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌরসভা শাখা।

বুধবার (২৮মে) বাদ মাগরিব দেওয়ান মঞ্জিল মসজিদে শুকরানা সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী।

পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে ও পৌর সেক্রেটারি আনোয়ারুল ইসলাম চৌধুরী মুর্শেদ এর পরিচালনায় প্রাণবন্ত ও আবেগময় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক জেলা আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব,জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী , সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক।