বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী কোতয়ালী থানা শাখার ২৪ নম্বর ওর্য়াড সভাপতি, ফুলকুঁড়ি আসর রংপুর মহানগর শাখার সাবেক পরিচালক, জামায়াতে ইসলামীর রুকন ইয়াছিন আলী (৫১) গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এসএসসি পরীক্ষার্থী একজনসহ ২ কন্যা ২ পুত্র এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি র্দীঘদিন যাবৎ হার্টসহ শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। মরহুম ইয়াছিন আলীর স্ত্রী নুরুন্নাহার বেগম রুমা বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী মহিলা শাখার রুকন এবং সহকারী সেক্রেটারি।

মরহুম ইয়াছিন আলীর প্র্রথম জানাজা নামাজ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের ইমামতিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় নগরীর গনেশপুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তার দ্বিতীয় জানাজা নামাজ গতকাল শুক্রবার সকাল ১০ টায় পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নিজ গ্রামের জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। শেষে তার দাফন কার্য স্থানীয় কবরস্থানে সুসম্পন্ন হয়।

ইয়াছিন আলীর ইন্তিকালে রংপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম অজহারুল ইসলাম, রংপুর-৩ আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, রংপুর-৫ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর জেলা শাখার আমীর অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, রংপুর-১ গঙ্গাচড়া আসনের সংসদ সদস্য ও রংপুর মহানগর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা রায়হান সিরাজী, রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমীন, রংপুর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক পৃথক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। নেতৃবৃন্দ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ।