নেত্রকোনা সংবাদদাতা : কবিরাজি চিকিৎসার নামে ১৬ বছরের কিশোরী বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ আব্দুল হামিদকে (৬৭) গ্রেফতার করছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
অভিযুক্ত হামিদ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নে রামপুর গ্রামের মৃত সিরাজ আলী মুন্সীর ছেলে এবং নেত্রকোনা পৌরশহরের সার্কিট হাউজ মোড়ে কবিরাজি চিকিৎসা সেবার দোকান রয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের নেওয়াজনগর এলাকায় ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।