বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের কাহারোল উপজেলায় গণঅধিকার পরিষদের ১৮ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গত ১৩ জানুয়ারি রাতে কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের জয়নন্দ বাজারে উনিয়ন জামায়াত অফিসে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত হন।
উক্ত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য প্রার্থী মতিউর রহমান। উপজেলা জামায়াতের আমীর মাওলানা তরিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, তারবিয়াত সেক্রেটারি ও দিনাজপুর-১ আসন পরিচালক আলহাজ্ব রবিউল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সহসভাপতি ও জামায়াত মনোনীত কাহারোল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাকিরুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হামিদুর রহমান, বীরগঞ্জ উপজেলা যুব ও ক্রীড়া সভাপতি, মিডিয়া বিভাগের সভাপতি মো. আমিনুল ইসলাম ১ নং ডাবর ইউনিয়ন আমীর মো:মোকসেদ আলী, ইউনিয়ন সেক্রেটারি জুলহাজ আলীসহ বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান বলেন দেশের মানুষ আজ ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির দিকে প্রত্যাশাভরে তাকিয়ে আছে। জামায়াতে ইসলামী সেই প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা এই আন্দোলনকে আরও শক্তিশালী করবেন এ বিষয়ে আমি আশাবাদী।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে সকল ইসলামী ও দেশপ্রেমিক শক্তির ঐক্য সময়ের দাবি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী আপসহীন ভূমিকা পালন করবে।