সিলেট সফরে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ কয়েকজন নেতা। দলীয় ইফতার পার্টিতে যোগ দিতে তারা গতকাল বুধবার সিলেটে আসেন।

সিলেটে পৌছে নাহিদ ইসলাম ও সারজিস আলম দুজনই রিকশা নিয়ে বেরিয়ে পড়েন। রিকশা নিয়ে তারা সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন বিজ্র, চাঁদনি ঘাটের সিঁড়িসহ ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন। রিকশা নিয়ে ঘুরে বেড়ানোর ছবি সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেছেন।