গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেফটিক ট্যাংক থেকে নুরমা (১৬) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরমা ওই গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের বাবা নজরুল ইসলাম জানান, দুপুরে দিকে তার মেয়ে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়।পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বিকেলে প্রতিবেশী হযরত আলীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ধারণা করছেন, দুর্বৃত্তরা তার মেয়েকে হত্যা করে লাশ সেখানে ফেলে পালিয়ে গেছে।