বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের উদ্যোগে রমযান উপলক্ষে অতি দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে রমযান ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। গত সোমবার সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। তিনি রমযান ফুড প্যাকেজ বিতরণ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোঃ হাসিবুল ইসলাম সোহান, প্রকল্প অফিসার সালমান রশিদ, অ্যাকাউন্টস অফিসার প্রকৌশলী রাসেল রানা, যুব সদস্য মোহাম্মদ ইলিয়াছ হোসেন, আসিফ চৌধুরী প্রমুখ। উল্লেখ্য কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় সাতক্ষীরা জেলার অতি দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বিশেষ করে প্রতিবন্ধী, বৃদ্ধ, বিধবাদের মাঝে রমযান ফুড প্যাকেজ বিতরণ করা হয়। এ সময় জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা-কর্মচারী ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
সাতক্ষীরা রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের উদ্যোগে রমযান উপলক্ষে অতি দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে রমযান ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।
Printed Edition