কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সুপেয় পানির দাবীতে হাড়দ্দহা গ্রামের পিএসএফ ফিল্ডার পাশে দীঘিরপাড়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী জনগন। তাদের অভিযোগ গভীর করে মৎস্যঘের করায় লোনাপানি প্রবেশ করলে সুপেয় পানির সংকট হতে পারে। এঘটনায় পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা। তবে অভিযুক্ত সাদেকুর বিশ্বাস ক্ষতিপূরণ দেওয়াসহ সুপেয় পানির সরবারহে সহযোগীতার আশ্বাস দেন।
অভিযোগ ও সরেজমিন সূত্রে জানা গেছে, ”কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ২নং ও ৪নং ওয়ার্ডের অধিবাসীরা অভিযোগ করেছেন যে, হাড়দ্দহা সরকারি পুকুরটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সুপেয় পানির অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সরকারি ব্যবস্থাপনায় পিএসএফ ফিল্টারের মাধ্যমে এ পুকুরের পানি পরিশোধন করা হতো। সম্প্রতি একটি মহল পুকুরের পাড়ে পর্বতসম মাটি ভরাট করে কাঁটাতার ও সীমানা পিলার ভেঙ্গে ফেরেছে গাছ গাছালি ক্ষতিগ্রস্ত হয়েছে । একই সঙ্গে ভেকু মেশিন দিয়ে পুকুরপাড়ের বিভিন্ন গাছপালা কেটে ফেলা হয়েছে।”
”অভিযোগে উল্লেখ করা হয়েছে, বসন্তপুর এলাকার বাসিন্দা সাদিকুর বিশ্বাস (পিতা: আব্দুর নূর বিশ্বাস)সহ কয়েকজন ব্যক্তি এ কাজে জড়িত। স্থানীয়রা বাঁধা দিলে তাদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন হাফেজ খায়রুল বাসার, তাপস, নাজমুল হুদা, রবিন্দ্রনাথ, শ্যামল মন্ডল, সনৎ মন্ডল নীলা মন্ডল ।”
এলাকাবাসী বিষয়টি কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিতভাবে অবহিত করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, সরকারি সম্পত্তি ও সুপেয় পানির উৎস রক্ষায় অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি পুকুর রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।