চকরিয়ার মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল মালুমঘাট আইডিয়াল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জমির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহ আলম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের এমপি প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। তিনি বক্তব্যে বলেন, ইসলামী আদর্শ ও কুরআন সুন্নাহর আলোকে ন্যায় ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে এবং দারিদ্রতা বিমোচনের জন্যে একটি সুন্দর মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদেরকে মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুর রহমান আজাদ, চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, চকরিয়া জমজম হাসপাতালের ভাইস-চেয়ারম্যান ও সি.ও সাবেক ছাত্রনেতা গোলাম কবির, চকরিয়া উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, ডুলাহাজারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মোহাম্মদ শহিদুল ইসলাম ও জেলা শ্রমিক কল্যাণের অফিস প্রকাশনা সম্পাদক কবির আহমদ।

এসময় চকরিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ সাঈদ, অর্থ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ বাহাদুর, সহ-সভাপতি এইচএম এরশাদ, ডুলাহাজারা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ এহসানুল হক, সাবেক ছাত্রনেতা হোবাইব আজমসহ জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম কামিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আ.ক.ম ছাদেক।