তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরা তালায় পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা কর্তৃক স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়। গত ১৮ ফেব্রুয়ারী আছর নামাজের পরে তালা উপজেলা মডেল মসজিদের প্রাঙ্গণ হতে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সভাপতিত্বে তেতুলিয়া ইউনিয়নের আমির মাওলানা আব্দুল হালিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য আফতাব উদ্দিন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, যুব জামায়াত সভাপতি মোস্তাাফিজুর রহমান রেন্টু, তালা ইউনিয়ন আমির মুজিবর রহমান, খলিল নগর ইউনিয়ন আমির মাওলানা আকবর হোসেন সহ সাধারণ মুসল্লীবৃন্দ।

ফুলতলা (খুলনা) : বুধবার বিকালে খুলনার ফুলতলা উপজেলা জামায়াত আয়োজিত মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে এবং মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক স্বাগত মিছিল ফুলতলা বাজারে বের হয়। মিছিলটি খুলনা - যশোর মহাসড়ক প্রদক্ষিণ করে বাজারর চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা আমীর অধ্যাপক আঃ আলীম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান। সেক্রেটারী মাওলানা সাইফুল হাসান খাঁনের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারি সেক্রেটারী এটিএম গাওসুল আযম হাদী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আলী আকবর মোড়ল, কর্মপরিষদ সদস্য মাষ্টার শেখ সিরাজুল ইসলাম, যুব বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, শিবির সভাপতি মোঃ ইউসুফ ফকির, ফুলতলা উপজেলা কর্মপরিষদ সদস্য ড. আজিজুল হক, যুব বিভাগের সভাপতি শেখ মোঃ আলাউদ্দিন, পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, দামোদর ইউনিয়ন আমীর ইঞ্জিঃ শাব্বির আহমদ, সেক্রেটারী মাওলানা মুস্তাফিজুর রহমান, ফুলতলা ইউনিয়ন আমীর মাষ্টার মফিজুল ইসলাম, সেক্রেটারী হাফেজ গাজী আল আমিন, এডভোকেট কাইয়ুম হোসেন নয়ন, শিবির সভাপতি আঃ রহিম খাঁন, সেক্রেটারী মুজাহিদুল ইসলাম মাহির প্রমুখ।

বাগমারা (রাজশাহী) : রাজশাহীর বাগমারায় আসন্ন পবিত্র রমজান মাসে দিনের বেলা হোটেল, রেস্তারাঁ বন্ধসহ সকল প্রকার বেহায়া ও বেহাল¬¬াপনা পরিহারের আহব্বান জানিয়ে গতকাল বুধবার বিকালে এক র‌্যালি উপজেলা সদর ভবানীগঞ্জ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ বাগমারা শাখার উদ্যোগে আয়োজিত র‌্যালিতে বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কর্মীসহ সাধারণ মুসল্লী যোগ দেয়। ব্যানার ও ফেষ্টুন নিয়ে মুসল্লীরা পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন। র‌্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আহলেহাদীছ যুবসংঘ বাগমারা পূর্ব শাখার সভাপতি আঃ সামাদ, সাংগগঠনিক সম্পাদক, মাওলানা জাহাঙ্গীর আলম, আহলেহাদীছ নেতা মেহেদী হাসান, মাওঃ আইনুল হক, আব্দুল মুমীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে বাগমারা উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথ সভায় মিলিত হয়। এ সময় সাধারণ মুসল্লীরা ওই র‌্যালিতে যোগ দেন। র‌্যালিতে তালে তালে মুসল্লীরা বলতে থাকেন- রমজানে দিনে খাবার হোটের বন্ধ থাকবে, প্রকাশ্যে দিনে বিড়ি-সিগারেট খাওয়া বন্ধ থাকবে, বেহায়া ও বেহাল¬¬াপনা বন্ধ হোক, রোজায় নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে, নিয়মিতান্ত্রিক ভাবে প্রশাসনের বাজার মনিটরিং করতে হবে। এ ছাড়া বড় অক্ষরে ব্যানারে লেখা ছিল- রমজানের পবিত্রতা রক্ষা করুন, যাবতীয় অনৈতিকতা হতে বিরত থাকুন।